
পৌরসভা বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ব্যবস্থার শহর এলাকার সরকার এর মধ্যে নিম্ন স্তরের প্রশাসনিক এলাকা। ভারতবর্ষে সর্বপ্রথম পৌর প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে আইন পাস হয় ১৮৪২ সালে। ১৯৩২ সালে অবিভক্ত বাংলায় প্রবর্তিত বঙ্গীয় পৌরসভা আইন বা বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট এবং বর্তমানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুসারে পৌরসভাসমূহ পরিচালিত হচ্ছে। বর্তমান আইন অনুযায়ী কমপক্ষে ৯টি ওয়ার্ড নিয়ে পৌরসভা গঠিত হয়। তবে আয়তন ও লোকসংখ্যা অনুযায়ী পৌরসভার ওয়ার্ড সংখ্যা বেশি হতে পারে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকে । আইন অনুযায়ী একজন মেয়র প্রতি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর এবং প্রতি ৩টি ওয়ার্ড থেকে একজন করে মহিলা সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। বর্তমানে পৌরসভা হতে নাগরিকগণ ট্রেড লাইসেন্স, চারিত্রিক সনদপত্র, ভূমিহীন সনদপত্র, ওয়ারিশান সনদপত্র, অবিবাহিত সনদপত্র, প্রত্যয়নপত্র, অস্বচ্ছল প্রত্যয়নপত্র, নাগরিক সনদপত্র, উত্তরাধিকার সনদপত্র ইত্যাদি সেবা গ্রহণ করে থাকেন। বহুল প্রচলিত এই সকল সেবাকে জনবান্ধব করার জন্য একটি ডিজিটাল প্লাটফর্ম অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। সে লক্ষ্যে পৌরসভা থেকে প্রদত্ত সেবাসমূহকে জনগণের কাছে স্বল্প খরচে, স্বল্প সময়ে এবং হয়রানিমুক্তভাবে প্রদান নিশ্চিত করার জন্য একটি এ্যাপ্লিকেশন থেকে সকল সেবা প্রদানের নিমিত্ত www.pouroseba.gov.bd নামক এই অনলাইন সিস্টেম চালু করা হয়েছে।
পৌরসভা বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ব্যবস্থার শহর এলাকার সরকার এর মধ্যে নিম্ন স্তরের প্রশাসনিক এলাকা। ভারতবর্ষে সর্বপ্রথম পৌর প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে আইন পাস হয় ১৮৪২ সালে। ১৯৩২ সালে অবিভক্ত বাংলায় প্রবর্তিত বঙ্গীয় পৌরসভা আইন বা বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট এবং বর্তমানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুসারে পৌরসভাসমূহ পরিচালিত হচ্ছে। বর্তমান আইন অনুযায়ী কমপক্ষে ৯টি ওয়ার্ড নিয়ে পৌরসভা গঠিত হয়। তবে আয়তন ও লোকসংখ্যা অনুযায়ী পৌরসভার ওয়ার্ড সংখ্যা বেশি হতে পারে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকে । আইন অনুযায়ী একজন মেয়র প্রতি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর এবং প্রতি ৩টি ওয়ার্ড থেকে একজন করে মহিলা সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। বর্তমানে পৌরসভা হতে নাগরিকগণ ট্রেড লাইসেন্স, চারিত্রিক সনদপত্র, ভূমিহীন সনদপত্র, ওয়ারিশান সনদপত্র, অবিবাহিত সনদপত্র, প্রত্যয়নপত্র, অস্বচ্ছল প্রত্যয়নপত্র, নাগরিক সনদপত্র, উত্তরাধিকার সনদপত্র ইত্যাদি সেবা গ্রহণ করে থাকেন। বহুল প্রচলিত এই সকল সেবাকে জনবান্ধব করার জন্য একটি ডিজিটাল প্লাটফর্ম অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। সে লক্ষ্যে পৌরসভা থেকে প্রদত্ত সেবাসমূহকে জনগণের কাছে স্বল্প খরচে, স্বল্প সময়ে এবং হয়রানিমুক্তভাবে প্রদান নিশ্চিত করার জন্য একটি এ্যাপ্লিকেশন থেকে সকল সেবা প্রদানের নিমিত্ত www.pouroseba.gov.bd নামক এই অনলাইন সিস্টেম চালু করা হয়েছে
